• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

‘নোয়াখাইল্যা মাইয়া’ দিয়ে নতুন রূপে ঐশী

ডেস্ক নিউজ / ৪৪ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজের শেকড়, আঞ্চলিক ভাষা আর আধুনিক সাউন্ডের মিশেলে নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তৈরি তার নতুন গান ‘নোয়াখাইল্যা মাইয়া’ প্রকাশের আগেই তৈরি করেছে আলোচনা।

ঐশী জানান, অনেকদিন ধরেই নিজের আঞ্চলিক ভাষায় একটি গান করার ইচ্ছা ছিল তার। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে ‘নোয়াখাইল্যা মাইয়া’। মজার বিষয় হলো, গানটি একেবারেই হুট করেই তৈরি হয়ে যায়। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে বসেই গানটির কথা লিখে ফেলেন তিনি। পরে সেখানেই করেন সুরও।

ঐশীর ভাষায়, সেদিন যেভাবে টিউন করেছিলাম, ঠিক সেভাবেই গানটি করা হয়েছে। ফাইনাল রেকর্ডিংয়েও আলাদা করে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি।

গানটিতে শুধু কণ্ঠই দেননি, কথা ও সুরও করেছেন ঐশী নিজেই। সংগীত প্রযোজনা করেছেন বিট বাবা। র‍্যাপ অংশে রয়েছেন ব্ল্যাক জ্যাং ও ঐশী। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।

গানটি প্রকাশ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি ক্লাবে আয়োজন করা হয় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন হামিন আহমেদ, মনিরুল আলম টিপু, এলিটা করিম, সাব্বির জামান, আয়েশা মৌসুমী, নাদিয়া ডোরা ও জুয়েল মোর্শেদসহ সংগীতাঙ্গনের আরও অনেকে।

গানটির কয়েক সেকেন্ডের প্রোমো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ কেউ গানটিকে বলিউড ধাঁচের বলেও মন্তব্য করেন। এ প্রসঙ্গে ঐশী বলেন, গানটির কথায় আছে আঞ্চলিক আবহ, টিউনে হিপহপ ও পপের ছোঁয়া, আর মিউজিকে রয়েছে অ্যাফ্রোসহ বিভিন্ন ধরনের ফিউশন।

তিনি আরও বলেন, আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, তাই নিজের ভাষায় গান করা আমার জন্য আলাদা আবেগের। আর পুরো কাজটা নিজে এক্সিকিউট করতে পারাটা সত্যিই আনন্দের। আমি সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ