• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সংস্কৃতি নিয়ে সায়মার ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক / ৪৪ পঠিত
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুতুলনাট্যের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছেন বাংলাদেশি পাপেট শিল্পী সায়মা। আগামী ১৭ মে নিউইয়র্কের লা প্লাজা কালচারাল কমিউনিটি গার্ডেন–এ আয়োজিত গ্রেট স্মল ওয়ার্কস–এর বিশেষ পাপেট শোতে অংশ নেবেন তিনি। সেখানে ‘তিতলী’ নামের একটি পাপেট বাংলাদেশের বিভিন্ন ফল, সংস্কৃতি ও দেশের পরিচয় দর্শকদের সামনে তুলে ধরবে।
এছাড়াও আগামী ৬ ও ৭ জুন অনুষ্ঠিতব্য লাংস থিয়েটার ফেস্টিভ্যাল–এ ‘বাংলার ফোক ডাস্ট বাঘ’ এবং ‘বাংলাদেশি ফল’ শিরোনামের দুটি পাপেট শো পরিবেশন করবেন সায়মা।
বর্তমানে তিনি নিউইয়র্কের চেকোস্লোভাক আমেরিকান ম্যারিয়নেট থিয়েটার এবং গোহ প্রোডাকশনস–এর সঙ্গে পাপেটিয়ার হিসেবে কাজ করছেন। পাশাপাশি কাজ করছেন লা মামা, এল হারিডো ডেল প্যারিসো এবং থিয়েটার ফর দ্য নিউ সিটি–এর সঙ্গেও।
সায়মা বলেন, পাপেটের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারা তার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। তিনি মনে করেন, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে একটি দেশকে পরিচয় করিয়ে দেওয়ার শক্তিশালী মাধ্যম হতে পারে পুতুলনাট্য।
চেকোস্লোভাক আমেরিকান ম্যারিয়নেট থিয়েটার মূলত ঐতিহ্যবাহী ও আধুনিক পুতুলনাট্য শিল্প সংরক্ষণ এবং উপস্থাপনার জন্য পরিচিত। মারিওনেট পুতুল, পাপেটিয়ার, অভিনেতা, লাইভ সংগীত এবং বিশেষ মঞ্চসজ্জার সমন্বয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩০টিরও বেশি প্রযোজনা মঞ্চস্থ করেছে।
প্রাগ থেকে আসা অভিবাসী শিল্পী ভিট হোসে ১৯৯০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি নিউইয়র্কের অন্যতম পরিচিত পাপেট থিয়েটার সংগঠন হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ