• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

লিভার জটিলতায় না ফেরার দেশে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

ডেস্ক নিউজ / ৪২ পঠিত
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।
কারিনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, চিকিৎসার একপর্যায়ে হঠাৎ করেই কারিনার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় তার রক্তচাপ দ্রুত কমে যায়। পরে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
উন্নত চিকিৎসার জন্য গত সোমবার দিবাগত রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাই নেওয়া হয়। তার সঙ্গে ছিলেন মা লোপা কায়সার। সম্ভাব্য লিভার ডোনার হিসেবে ভারতে গিয়েছিলেন তার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদও।
জানা যায়, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকেরা জানান, তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছিলেন। এর সঙ্গে দীর্ঘদিনের ফ্যাটি লিভারের জটিলতা যুক্ত হয়ে তার লিভার ফেইলিউর দেখা দেয়।
কারিনার চিকিৎসা চালিয়ে নিতে গিয়ে পরিবারকে বড় ধরনের আর্থিক চাপে পড়তে হয়। হাসপাতালের ব্যয় ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নেওয়ার কথাও গণমাধ্যমে জানিয়েছিলেন কায়সার হামিদ।
কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীরাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ