• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

অসুস্থ কণ্ঠশিল্পী বাদশা বুলবুল, চাইলেন দোয়া

ডেস্ক নিউজ / ৫০ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী বাদশা বুলবুল গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। আজ বৃহস্পতিবার নিউইয়র্ক সময় সকাল ৭টায় তার হৃদযন্ত্রে তিনটি রিং পরানো হবে। বাংলাদেশ সময় অনুযায়ী, প্রক্রিয়াটি শুরু হবে আজ বিকেল ৫টায়। বিষয়টি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এই শিল্পী।

নিউইয়র্ক থেকে বাদশা বুলবুল বলেন, “কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। পরে চিকিৎসকদের পরামর্শে হার্টের এনজিওগ্রাম করা হয়। সেখানে তিনটি ব্লক ধরা পড়ে। আজ তিনটি রিং পরানো হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরতে পারি।

সংগীতে বাদশা বুলবুলের হাতেখড়ি হয়েছিল মায়ের কাছেই। শুরুতে লোকগান গাইলেও পরবর্তীতে আধুনিক গান দিয়েই শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেন তিনি। তার কণ্ঠে জনপ্রিয় হওয়া গানের মধ্যে রয়েছে ‘যে আমায় দুঃখ দিল’, ‘আমি আসবোই’, ‘সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি’, ‘অন্তরে তুমি’ এবং ‘কত ভালোবাসি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category