• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সংগীতশিল্পী হাসানের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ / ১৪ পঠিত
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আর্ক’-এর ভোকালিস্ট হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। গতকাল সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন ব্যান্ডটির আরেক সদস্য টিংকু আজিজুর রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শোকবার্তায় জানান, ‘ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ আজ (৪ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা গেছে, একইদিন বাদ মাগরিব লালমাটিয়া বিবি মসজিদে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবার্তায় টিংকু আরও সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, আর্ক পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ, যেন মরহুমার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয় এবং মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং হাসান ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category