• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

প্রথম সিনেমাতেই দর্শকের ভালোবাসা, আবেগে ভাসলেন মিথিলা

ডেস্ক নিউজ / ২১ পঠিত
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রে নতুন মুখ হিসেবে যাত্রা শুরু করলেন তানজিয়া জামান মিথিলা। শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাতেই দর্শকের বিপুল সাড়া, উচ্ছ্বাস আর ভালোবাসা পেয়ে আবেগে ভেসেছেন এই নবাগত অভিনেত্রী।

সিনেমা মুক্তির পর প্রেক্ষাগৃহে দর্শকের করতালি, উচ্ছ্বাস ও প্রতিক্রিয়া তাকে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি করে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি ভিডিও ক্লিপ শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন মিথিলা।

তিনি বলেন, এখনও বিশ্বাস করতে পারছেন না এটি তার প্রথম সিনেমার প্রথম উপস্থিতির মুহূর্ত। পর্দায় নিজেকে দেখার পর দর্শকের ভালোবাসা, চিৎকার ও উচ্ছ্বাস তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও জানান তিনি।

নতুন এই যাত্রাকে জীবনের বিশেষ একটি অধ্যায় হিসেবে উল্লেখ করে মিথিলা আরও বলেন, একজন নবীন শিল্পী হিসেবে এমন অভিজ্ঞতা তার জন্য ভাষায় প্রকাশ করা কঠিন। দর্শকের ভালোবাসা ও সমর্থন তাকে আরও এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।

প্রেক্ষাগৃহে পাওয়া এই অভূতপূর্ব সাড়া তার কাছে অমূল্য বলে মন্তব্য করেন তিনি। প্রতিটি হাততালি, হাসি ও ভালোবাসার প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, এই মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতার একটি হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category