• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ঈদের আনন্দে ফিরছে ‘ম্যাজিক বাউলিয়ানা’র বিশেষ আয়োজন

ডেস্ক নিউজ / ৩৮ পঠিত
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

লোকসংগীতের সুর, আড্ডা আর ঈদের আনন্দ নিয়ে দর্শকদের জন্য বিশেষ আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। জনপ্রিয় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-র সেরা পাঁচ প্রতিযোগী ও দেশের খ্যাতিমান লোকসংগীত শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ম্যাজিক বাউলিয়ানা ঈদ আনন্দ’।

ঈদের আগের দিন, ২৭ মে রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এবারের আয়োজনে অংশ নিয়েছেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী শফি মন্ডল, শাহনাজ বেলী, লাভলী দেব, খায়রুল ওয়াসী এবং পুলক অধিকারী। তাদের সঙ্গে থাকবেন ‘ম্যাজিক বাউলিয়ানা’ সিজন ৫-এর সেরা পাঁচ প্রতিযোগী সোহাগ নূরী, এনামুল হক মধু, আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা ও রজনী খাতুন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে একজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে একজন প্রতিযোগীকে দ্বৈত গানে অংশ নিতে দেখা যাবে। পাশাপাশি গান, গল্প আর প্রাণবন্ত আড্ডায় জমে উঠবে পুরো আয়োজন।

দেশীয় লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘ম্যাজিক বাউলিয়ানা’ বেশ কয়েক বছর ধরেই দর্শকমহলে প্রশংসিত হয়ে আসছে। বাউল, ভাটিয়ালি, মুর্শিদি ও লালনগীতিকে কেন্দ্র করে নির্মিত এই রিয়েলিটি শো ইতোমধ্যে দেশের অনেক নতুন শিল্পীকে পরিচিতি এনে দিয়েছে।

দেবযানীর উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। ঈদের আনন্দে লোকগানের ভিন্ন এক আবহ তৈরি করবে ‘ম্যাজিক বাউলিয়ানা ঈদ আনন্দ’, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category