• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

শাহরুখের বিপরীতে খলনায়ক অভিষেক বচ্চন

ডেস্ক নিউজ / ৪১ পঠিত
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় চলছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং। আর সেখান থেকেই ফাঁস হয়েছে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন-এর নতুন লুক। ট্রেঞ্চ কোট, চোখে কালো রোদচশমা, হাতে শটগান আর গাড়ির ওপর দাঁড়িয়ে ভয়ংকর উপস্থিতিতে ধরা দিয়েছেন তিনি। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, শুরু হয় ভক্তদের তুমুল আলোচনা।

জানা গেছে, শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমায় এবার খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেককে। সিনেমাজুড়ে শাহরুখের সঙ্গে তার একাধিক মুখোমুখি সংঘর্ষের দৃশ্য থাকছে, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন অভিষেক। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে বদলেছেন নিজের লুক, শারীরিক গঠন এবং স্টাইল। জানা গেছে, দীর্ঘদিন কঠোর ফিটনেস রুটিন অনুসরণ করে নিজেকে তৈরি করেছেন তিনি।

অভিষেক বচ্চনের ক্যারিয়ারে ভিন্নধর্মী চরিত্র নতুন কিছু নয়। ‘ইউভা’, ‘রাবণ’ কিংবা ‘বব বিশ্বাস’-এর মতো চরিত্রে অভিনয় করে তিনি আগেও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তাই ‘কিং’-এ তার নতুন রূপ দেখার অপেক্ষায় এখন ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category