• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

তানহা তাসনিয়ার মোবাইল চুরি, এফডিসির নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

হৃদয় খান / ৪১ পঠিত
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। মোবাইল চুরি, বহিরাগতদের অবাধ প্রবেশ এমনকি অস্ত্র নিয়ে ঢোকার মতো ঘটনাও মাঝেমধ্যে উঠে আসে আলোচনায়। এবার সেই তালিকায় যুক্ত হলো চিত্রনায়িকা তানহা তাসনিয়ার মোবাইল চুরির ঘটনা।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে ডাবিং চলাকালে তার মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।

জানা গেছে, নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’-এর ডাবিংয়ে অংশ নিতে এফডিসিতে যান তানহা তাসনিয়া। সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে এক ব্যক্তি নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে সেখানে অবস্থান নেয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি আসলে জয় চৌধুরীর কোনো ড্রাইভার নন। সন্দেহ এড়াতেই ভুয়া পরিচয় ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি কৌশলে ডাবিং রুমে প্রবেশ করে তানহা তাসনিয়ার কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে দ্রুত সটকে পড়েন।

ঘটনার বিষয়ে তানহা তাসনিয়া বলেন, মোবাইল ফোনটি সাইলেন্ট আছে কিনা দেখতে গিয়ে বুঝতে পারি সেটি টেবিলে নেই। পরে আমরা এফডিসির বিভিন্ন জায়গায় লোকটিকে খুঁজেছি। কিন্তু তাকে না পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করি। জিডি নম্বর ১০৭৭।

তবে শুধু মোবাইল চুরির ঘটনাই নয়, পুরো বিষয়টিতে এফডিসির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তার দাবি, প্রবেশ গেট থেকে শুরু করে ভেতরের কোনো সিসিটিভি ফুটেজই পাওয়া যায়নি।

তানহা তাসনিয়ার ভাষায়, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এফডিসির কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেকদিন ধরেই সার্ভার অচল। একটি কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা এভাবে অকার্যকর থাকা সত্যিই উদ্বেগজনক।

ঘটনার পর চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিল্পসংশ্লিষ্টদের প্রশ্ন, দেশের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এফডিসিতে যদি নিরাপত্তা ব্যবস্থা এমন দুর্বল থাকে, তাহলে শিল্পী ও সংশ্লিষ্টদের নিরাপত্তা কতটা নিশ্চিত?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category