• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংসার চালানোর নামে শারীরিক সম্পর্কে বাধ্য করতেন, প্রাক্তন স্ত্রী অভিনেত্রী ইভা

ডেস্ক নিউজ / ৫০ পঠিত
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বলিউড সুপারস্টার আমির খানের সৎ ভাই হায়দার আলী খানকে ঘিরে অতীতেও নানা বিতর্ক সামনে এসেছে। এবার তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী ইভা গ্রোভার। তিনি দাবি করেছেন, সংসার চালানোর অজুহাতে তাকে চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন হায়দার।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইভা বলেন, সংসার চালাতে হবে, এই কথা বলে ও আমাকে পরিচালকদের সঙ্গে শয্যাসঙ্গী হতে বাধ্য করত। বলত, ‘ঘর চালানা হ্যায়’। একজন নারী বা স্ত্রী কখনো এমন অপমান ও নির্যাতন মেনে নিতে পারে না। ওই ঘটনার পরই আমি বুঝে যাই, এই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয়।

তিনি আরও জানান, তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা বা পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো জায়গা ছিল না। মানসিক নির্যাতনের পাশাপাশি তাকে বারবার অপমান ও চরিত্রহননের শিকার হতে হয়েছে। নিজের আত্মসম্মান রক্ষা এবং সেই দুঃসহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।

তবে বিচ্ছেদের পরও প্রাক্তন স্বামীর বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ইভা। তার ভাষ্য, এখন হায়দারের অবস্থা খুবই খারাপ। ওর মাথা গোঁজার স্থায়ী জায়গা নেই, ঠিকমতো খাবারও জোটে না। কখনো কেউ আশ্রয় দিলে সেখানে থাকে, আবার কখনো বস্তির ছোট্ট ঘরে বা বন্ধুর সহায়তায় দিন কাটায়। এসব দেখে আমার খারাপ লাগে।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে যা হওয়ার, তা অতীত। কিন্তু একটা সময় ও আমার স্বামী ছিল। ওর আশপাশে এমন অনেক মানুষ ছিল, যারা সবসময় তাকে মদ্যপানে উৎসাহ দিত। এখন সেই মানুষগুলোর কাউকেই পাশে দেখা যায় না। আমি শুধু চাই, ও যেন শান্তিতে এবং ভালোভাবে বাকি জীবন কাটাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ