• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

সহকারী পরিচালক সমিতির নেতৃত্বে মাজহার বাবু

এম.আর.জে শান্ত / ৪৬ পঠিত
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতি (সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েটস অব বাংলাদেশ-সিডাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র সাংবাদিক ও সহকারী পরিচালক মাজহার বাবু। একই সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলমগীর রতন।
শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সিডাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সদস্যদের সিদ্ধান্তে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাজহার বাবু বলেন, “দীর্ঘদিন ধরে সিডাবের কোনো পূর্ণাঙ্গ কমিটি ছিল না। অবশেষে নতুন কমিটি গঠিত হয়েছে। সাধারণ সদস্যরা আমার প্রতি যে আস্থা রেখেছেন, সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। সহকারী পরিচালকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সবাইকে সঙ্গে নিয়ে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চাই।”
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সিদ্দিকুর রহমান রিপন, সহ-সাধারণ সম্পাদক এম জামান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন রাজিব, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ চৌধুরী এবং দপ্তর ও প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন একরামুল ইসলাম একরাম, মো. মাহতাবুর রহমান তাবু, এ কে এম মোতাহারুল ইসলাম (টিটুরাজ), মৃদুল কান্তি বিশ্বাস, মো. রাশেদুল ইসলাম রাশেদ, হেলাল উদ্দিন, এইচ এম সাইফুর রহমান, ইলিয়াস হোসেন ও আকতার হামিদ।
মাজহার বাবু দীর্ঘদিন ধরে চলচ্চিত্র সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন এবং অর্ধশতাধিক সিনেমার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কর্মজীবনে তিনি এটিএন নিউজ, এনটিভি, কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বিনোদন বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
উল্লেখ্য, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় সিডাব। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্রপরিচালক শওকত জামিল এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবুল খায়ের বুলবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category