• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

৬০ বছর বয়সে আমিরের তৃতীয় বিয়ে, সমালোচনার জবাবে যা বললেন রাখি

ডেস্ক নিউজ / ২৬ পঠিত
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও আলোচনায়। গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি। এবার সেই সম্পর্ককে পরিণতি দিতে আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির। জানা গেছে, তৃতীয় বিয়ের সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন।

তবে এই সুখবরের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখেও পড়েছেন অভিনেতা। অনেকেই ৬০ বছর বয়সে তৃতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। এমন পরিস্থিতিতে আমিরের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি স্পষ্ট ভাষায় বলেন, “৬০ বছর বয়সে বিয়ে করতে সমস্যা কোথায়?” বয়সকে ভালোবাসা বা দাম্পত্য জীবনের সুখের মাপকাঠি হিসেবে দেখার বিরোধিতা করে তিনি উদাহরণ টানেন হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরোর। রাখির ভাষ্য, ডি নিরো জীবনে একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন এবং ৮০ বছর পেরিয়েও বাবা হয়েছেন। তাই সুখী সম্পর্ক বা পরিবার গড়ার ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না।

নিজের জীবন থেকেও উদাহরণ দেন এই অভিনেত্রী। তিনি জানান, ১৯৭৩ সালে যখন গীতিকার ও নির্মাতা গুলজারকে বিয়ে করেন, তখন গুলজারের বয়স ছিল প্রায় ৪০ বছর। একই বছর তাদের কন্যা মেঘনা গুলজারের জন্ম হয়।

আমির খানের ব্যক্তিত্ব নিয়েও প্রশংসা করেন রাখি। যদিও তার সঙ্গে কখনও কাজ করার সুযোগ হয়নি, তবু আমিরকে তিনি একজন আন্তরিক ও সৎ মানুষ হিসেবেই জানেন বলে মন্তব্য করেন।

রাখির মতে, বিবাহবিচ্ছেদের পরও আমির যেভাবে তার দুই সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন, তা তার মানবিকতা ও পরিপক্বতারই পরিচয় বহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category