• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

তুহিন-স্বর্ণলতার ‘প্রেম তুমি’ এখন ইউটিউবে

এম.আর.জে শান্ত / ২৭ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রেম, আবেগ, অনুভূতি এবং মানবিক সম্পর্কের গল্প নিয়ে দর্শকদের সামনে এসেছে নতুন নাটক ‘প্রেম তুমি’। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ৩টায় নাটকটি মুক্তি পেয়েছে জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্ম প্রচেষ্টা -এর অফিসিয়াল চ্যানেলে।

নাটকটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন অমিত হাসান। পরিচালনা করেছেন মোঃ শহীদ উন নবী। নির্মাতাদের ভাষ্য, সমসাময়িক সম্পর্ক, ভালোবাসার টানাপোড়েন এবং মানুষের আবেগঘন কিছু মুহূর্তকে কেন্দ্র করে সাজানো হয়েছে নাটকটির গল্প।

নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুহিন চৌধুরী, স্বর্ণলতা দেবনাথ, আশরাফুল আলম সোহাগ, ইমরান আজান, মায়া ইসলাম, আহসান হাবিব অঙ্কন, হাসিব, আরিফ অপুসহ আরও অনেকে। তরুণ ও অভিজ্ঞ শিল্পীদের সমন্বয়ে গড়ে উঠেছে নাটকটির অভিনয়শিল্পী দল।

প্রচেষ্টা প্রযোজিত ‘প্রেম তুমি’ নাটকটি মূলত ভালোবাসার নানা রূপ, সম্পর্কের উত্থান-পতন এবং মানুষের মনের অপ্রকাশিত অনুভূতিগুলোকে তুলে ধরেছে। গল্পের আবেগঘন উপস্থাপনা, অভিনয়শিল্পীদের পারফরম্যান্স এবং নির্মাণশৈলী দর্শকদের কাছে নাটকটিকে আলাদা করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে নাটকটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্মাতাদের প্রত্যাশা, প্রেম ও সম্পর্কের বাস্তবধর্মী গল্প নিয়ে নির্মিত ‘প্রেম তুমি’ দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category