• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

প্রথমবার একসঙ্গে ফারিয়া–ফুয়াদ, ঈদে মুক্তি ‘লোকে বলে’

এম.আর.জে শান্ত / ৪০ পঠিত
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

ঈদে প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘লোকে বলে’। নুসরাত ফারিয়া ও সঙ্গীতশিল্পী-কম্পোজার ফুয়াদ আল মুক্তাদির প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন এই গানে, যা নিয়ে ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও আলোচনার ঝড়।

বাংলা ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। গানটিতে পুরোনো লোকগীতি ও আধুনিক সাউন্ডের মিশ্রণ ঘটানো হয়েছে, যেখানে গ্রামীণ আবহের সঙ্গে সমসাময়িক সংগীতায়োজন এক নতুন মাত্রা যোগ করেছে।

গানের সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। মিক্স ও মাস্টারিংয়ে ছিলেন অভিষেক ঘটক। দোতারায় আনন্দ শিকদার, পারকাশনে মিঠুন দাস এবং বাঁশিতে কামরুল আহমেদের অংশগ্রহণে গানটি পেয়েছে এক অনন্য সাউন্ডস্কেপ।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব। সম্প্রতি নাইন অ্যান্ড হাফ-এর একটি বড় সেটে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। ভিজ্যুয়াল প্রেজেন্টেশনেও গানটি ভিন্ন মাত্রা পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নুসরাত ফারিয়া প্রতি বছরই নতুন গান প্রকাশ করে থাকেন। ২০২৪ সালে এসভিএফ-এর সঙ্গে তার সর্বশেষ গান প্রকাশিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে আবারও একই ব্যানারে ফিরছেন তিনি। এটি তার ক্যারিয়ারের পঞ্চম একক গান হিসেবে যুক্ত হচ্ছে।

Bling Music জানায়, তারা বাংলাদেশি নতুন প্রজন্মের শিল্পী ও সাউন্ডকে আন্তর্জাতিক মানে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর আগে ‘রকস্টার’ ও ‘দম’ দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ভালো সাড়া পেয়েছে। এবার ‘লোকে বলে’ সেই ধারাবাহিকতায় ফোক ঘরানায় নতুন একটি পদক্ষেপ।

এসভিএফ আলফা-আই পরিবারের অংশ হিসেবে ব্লিং মিউজিক বাংলাদেশি গল্প ও শিল্পীদের দুই বাংলার শ্রোতাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে। গানটি ২৬ মে মুক্তি পাবে এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category