• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

এবার ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’, টিভিতে শাকিবের ‘প্রিন্স

ডেস্ক নিউজ / ৩৭ পঠিত
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

ঈদে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ এবার দর্শকদের ঘরে বসেই দেখার সুযোগ মিলছে। একটি আসছে ওটিটিতে, অন্যটি টেলিভিশনের পর্দায়।

আগামী ২৪ মে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই সিনেমাটি দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। হলজুড়ে সাফল্যের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে সিনেমাটি।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

ট্রেনভ্রমণকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। ভিন্ন ভিন্ন জীবনের মানুষ একই যাত্রাপথে এসে জড়িয়ে পড়ে নানা আবেগ, সংকট ও অপ্রত্যাশিত ঘটনার মধ্যে। আর সেই যাত্রাই বদলে দেয় তাদের জীবনের মোড়।

অন্যদিকে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।

আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি মুক্তির আগেই নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। দেশের সর্বাধিক হলে মুক্তি পেলেও প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি সিনেমাটি।

পোস্টার, টিজার ও গান প্রকাশে দেরির পাশাপাশি মুক্তির পর সিনেমাটির সাউন্ড, কালার, ভিএফএক্স এবং গল্প নিয়েও দর্শকদের মধ্যে সমালোচনা দেখা যায়।

পরে অনুমোদন ছাড়া কিছু গান ও দৃশ্য সংযোজনের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির সেন্সর সনদ স্থগিত করে। এরপর থেকেই প্রেক্ষাগৃহে আর প্রদর্শিত হয়নি ‘প্রিন্স’।

নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য ও ইন্তেখাব দিনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category