• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতি ভেঙে নতুন অধ্যায়ে বিপাশা বসু

ডেস্ক নিউজ / ২৩ পঠিত
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ সময় পর আবারও অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মাতৃত্ব ও পারিবারিক জীবনে কয়েক বছর সময় দেওয়ার পর এবার তিনি পর্দায় ফিরছেন নির্মাতা হানসাল মেহতা’র নতুন অপরাধভিত্তিক রোমাঞ্চধর্মী ওয়েব সিরিজ ‘বারাবাঁকি’ দিয়ে। ইতোমধ্যেই মুম্বাইয়ে শুরু হয়েছে এর শুটিং।

১৯৮৪ সালের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘বারাবাঁকি’। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অলোক লাল-এর লেখা গ্রন্থ অবলম্বনে তৈরি এই সিরিজে উঠে আসবে উত্তর প্রদেশের বারাবাঁকি জেলায় সক্রিয় এক শক্তিশালী আফিম পাচার চক্রের বিরুদ্ধে পরিচালিত দুঃসাহসিক অভিযানের গল্প।

এটি হানসাল মেহতা ও বিপাশা বসুর প্রথম একসঙ্গে কাজ। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রস্তাব পাওয়ার পরই এই প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন বিপাশা। দীর্ঘদিন ধরেই হানসাল মেহতার পরিচালনায় কাজ করার আগ্রহ ছিল তার।

সিরিজটিতে বিপাশার পাশাপাশি অভিনয় করছেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া। তবে নির্মাতারা এখনো তাদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। শুধু জানা গেছে, বিপাশার চরিত্রটি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং তার পরিচয় ঘিরে রাখা হয়েছে রহস্য।

এবার শুধু অভিনয়েই নয়, চেহারা ও সাজেও সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হবেন বিপাশা। দর্শক তাকে আগের পরিচিত গ্ল্যামারাস উপস্থিতির বাইরে এক নতুন অবতারে দেখতে পাবেন।

‘রাজ’, ‘জিসম’, ‘ধুম টু’, ‘নো এন্ট্রি’, ‘আজনবি’ ও ‘ওমকারা’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন বিপাশা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অ্যালোন’ ছিল তার সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরপর ২০২০ সালে ‘ডেঞ্জারাস’-এর মাধ্যমে ওয়েব মাধ্যমে কাজ করলেও নিয়মিত অভিনয়ে দেখা যায়নি তাকে।

২০২২ সালে কন্যা দেবী’র জন্মের পর পরিবারকেই প্রাধান্য দিয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর ‘বারাবাঁকি’ দিয়েই শুরু হচ্ছে তার অভিনয়জীবনের নতুন অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ