• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন সালমা

ডেস্ক নিউজ / ৩২ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দুর্গাপূজাকে সামনে রেখে নতুন গান নিয়ে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। দীর্ঘদিন পর আবারও রেকর্ডিং স্টুডিওতে নিয়মিত হয়েছেন তিনি। ফিরেই একের পর এক নতুন গানে কণ্ঠ দিচ্ছেন এই শিল্পী।

সম্প্রতি গুরু শফি মণ্ডলের কথা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’শিরোনামের একটি নতুন গানের রেকর্ডিং শেষ করেছেন সালমা। তানভীর আলম সজীবনের সংগীতায়োজনে গানটির রেকর্ডিং গত সপ্তাহে ঢাকার একটি স্টুডিওতে সম্পন্ন হয়। পূজার বিশেষ আয়োজন হিসেবে নির্মিত এ গানের ভিডিওও শিগগিরই ধারণ করা হবে। বিশ্বরঙের ব্যানারে প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নতুন গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সালমা বলেন,’গুরুজির গান গাওয়ার সুযোগ সব সময়ই আমার কাছে বিশেষ কিছু। তাঁর লেখা ও সুরে গাওয়া প্রতিটি গান শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। বিশ্বাস করি, নতুন গানটিও সবার ভালো লাগবে।

রেকর্ডিংয়ে ফেরার অনুভূতি জানিয়ে তিনি বলেন,’কিছুদিন বিরতিতে ছিলাম। আবার কাজ শুরু করেছি। এই সপ্তাহেই চারটি নতুন গানে কণ্ঠ দিয়েছি। সামনে আরও কিছু নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে গানটি প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ