• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট 

ডেস্ক নিউজ / ৬৩ পঠিত
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর মহারণ বসছে আগামীকাল (১৯ জুলাই)। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফুটবলপ্রেমীদের চোখ থাকবে যেমন লিওনেল মেসি ও লামিন ইয়ামালের দিকে, তেমনি হাফটাইম শো মাতাতে মঞ্চে উঠবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার।
ফাইনালের হাফটাইম শো নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা ছিল তুঙ্গে। গুঞ্জন ছড়িয়েছিল, সংগীতশিল্পীদের পরিবেশনার কারণে ম্যাচের বিরতি ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে। এতে ম্যাচের ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন অনেক ফুটবল বিশ্লেষক ও সমর্থক।
তবে সেই জল্পনার অবসান ঘটিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ফাইনালের হাফটাইম কোনোভাবেই দীর্ঘ হবে না। বিরতির সময় সর্বোচ্চ ১৭ মিনিট রাখা হয়েছে, যা প্রচলিত ১৫ মিনিটের তুলনায় মাত্র দুই মিনিট বেশি।
ফিফার তথ্য অনুযায়ী, এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিট থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি সময় ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও অপসারণের পাশাপাশি মাঠে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে। বিষয়টি ইতোমধ্যে আর্জেন্টিনা ও স্পেন ফুটবল ফেডারেশনকেও জানিয়ে দেওয়া হয়েছে।
ফলে দর্শকরা একদিকে উপভোগ করবেন বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা, অন্যদিকে বিশ্বের জনপ্রিয় সংগীত তারকাদের জমকালো পরিবেশনাও। এখন অপেক্ষা, শেষ বাঁশি বাজার পর বিশ্বকাপের সোনালি ট্রফি কার হাতে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ