• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের

ডেস্ক নিউজ / ২৫ পঠিত
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

রাজধানীতে আয়োজিত ‘চরকি কার্নিভ্যাল’-এ উপস্থিত হয়ে নিজেই জীবনের নতুন অধ্যায়ের এই ঘোষণা দেন জনপ্রিয় এই অভিনেত্রী।
শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত ‘চরকি কার্নিভ্যাল’-এর রেড কার্পেটে হেঁটে আসার পর হাসিমুখে উপস্থিত সহকর্মীদের উদ্দেশে মৌসুমী বলেন, ‘আমি মা হতে চলেছি। এই দেখ, আমার সন্তান।’ তার এমন ঘোষণায় মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে। অভিনেত্রী মুমতাহিনা টয়া, সৈয়দ জামান শাওনসহ অনেকেই এগিয়ে এসে তাকে অভিনন্দন জানান। টয়া হবু মা ও অনাগত সন্তানের জন্য শুভকামনাও জানান।
এদিন শুধু মা হওয়ার খবরই নয়, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন নিজের স্বামী আবদুল ওয়াদুদেরও। এর মধ্য দিয়েই প্রকাশ্যে আসে মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ের বিষয়টি।
সুখবর গোপন রাখার কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে, এই ভেবে এত দিন কাউকে কিছু জানাইনি। তাই চরকি কার্নিভ্যালেই সবাইকে একসঙ্গে সুখবরটি দিতে চেয়েছি। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। জীবনের এক নতুন অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।
কবে বিয়ে করেছেন, এমন প্রশ্নের জবাবে মৌসুমী জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। তবে এখন তিনি বিয়ের চেয়ে মাতৃত্বের আনন্দ নিয়েই থাকতে চান।


স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা ১৪ বছরের পুরোনো সেরা বন্ধু। আমাদের চিন্তাভাবনায় অনেক মিল ছিল। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘চরকি কার্নিভ্যাল’-এ দ্বিতীয় ‘চরকি অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে জীবনের নতুন অধ্যায়ের সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন মৌসুমী হামিদ।
এর আগে, গত মার্চে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। সে সময় তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। কয়েক মাসের ব্যবধানে এবার নতুন সংসার ও মাতৃত্বের সুখবর জানিয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category