• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ফুয়াদ-মিলা-পান্থ কানাইয়ের নতুন গান ‘কাণ্ডারি চল’

ডেস্ক নিউজ / ৩৬ পঠিত
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সংগীতে রূপ দিতে দীর্ঘ বিরতির পর আবারও এক হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির এবং কণ্ঠশিল্পী মিলা ইসলাম। তাদের নতুন গানের নাম ‘কাণ্ডারি চল’।

বিশ্বকাপ উপলক্ষে নির্মিত গানটি বুধবার থেকে শিল্পীদের নিজস্ব প্ল্যাটফর্ম ও প্রযোজনা প্রতিষ্ঠান রানআউট ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানে মিলার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।

‘কাণ্ডারি চল’ শুধু ফুটবলকে ঘিরে নয়, বরং মানুষের স্বপ্ন, বন্ধুত্ব, প্রতিযোগিতা ও উদযাপনের গল্পও তুলে ধরেছে। গানের সংগীতায়োজনে একসঙ্গে মিশেছে বাংলাদেশের লোকসংগীতের আবহ, স্টেডিয়ামের গর্জন, আধুনিক ইলেকট্রনিক সাউন্ড, র‍্যাপ এবং নগরজীবনের নানা শব্দ ও অনুভূতি। এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন।

ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে একসময় ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ এবং ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন মিলা। সেই সফল জুটিকে আবারও একসঙ্গে পাওয়া নিয়ে উচ্ছ্বসিত এই শিল্পী।

মিলা বলেন, অনেক বছর পর ফুয়াদ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তার সঙ্গে গান করা আমার জন্য সবসময়ই বিশেষ অনুভূতির। কারণ আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর কিছু গান ও স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে। ‘কাণ্ডারি চল’ শুধু একটি ফুটবল গান নয়, এটি মানুষের আবেগ, স্বপ্ন আর একসঙ্গে এগিয়ে যাওয়ার গল্প। একই সঙ্গে এটি আমাদের পুনর্মিলনেরও একটি আনন্দের প্রকল্প।

গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category