• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

এক ফ্রেমে সোনালি যুগের পাঁচ কিংবদন্তি, স্মৃতিময় দিনে চ্যানেল আই

ডেস্ক নিউজ / ৪৪ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের তারকাদের নিয়ে এক ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজন করল চ্যানেল আই। ষাট, সত্তর ও আশির দশকের জনপ্রিয় শিল্পীদের নিয়ে আয়োজিত এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ কিংবদন্তি তারকা।

অনুষ্ঠানে অংশ নেন শবনম, সুচন্দা, উজ্জ্বল, আলমগীর ও ববিতা। অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি সোহেল রানা ও আনোয়ারা। তবে তাদের অনুপস্থিতি সত্ত্বেও মিলনমেলা হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মৃতিময়।

চ্যানেল আইয়ের মূল ফটক সাজানো হয়েছিল তারকাদের সোনালি সময়ের দুর্লভ সব আলোকচিত্রে। লাল গালিচায় তাদের স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান।

দিনব্যাপী চলা এই বিশেষ আয়োজনে বহু বছর পর একে অপরের সঙ্গে দেখা হয় শিল্পীদের। আড্ডার ফাঁকে ফিরে আসে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালি দিনের নানা স্মৃতি, শুটিংয়ের মজার ঘটনা, সহশিল্পীদের সঙ্গে কাটানো সময় এবং ব্যক্তিগত জীবনের অজানা অনেক গল্প।

আষাঢ়ের প্রথম দিনের আবহকে ঘিরে আলোচনায় উঠে আসে বৃষ্টিভেজা শুটিংয়ের স্মৃতি, প্রিয় গান, প্রিয় সহশিল্পীসহ চলচ্চিত্র জীবনের নানা অনুষঙ্গ। কখনও হাসি, কখনও আবেগে ভরা মুহূর্তে দিনটি উপভোগ করেন তারা।

স্টুডিওতে ধারণ করা এই বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন ইফতেখার মুনিম। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে স্মারক হিসেবে তুলে দেওয়া হয় ক্রেস্ট, ফুলের তোড়া, খেলনা ও বিভিন্ন উপহারসামগ্রী।

কিংবদন্তি তারকাদের এই বিরল মিলনমেলার পুরো আয়োজন শিগগিরই চ্যানেল আইতে প্রচারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category