• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

বক্স অফিস কাঁপিয়ে এবার ওটিটিতে মোহনলালের ‘দৃশ্যম ৩’

ডেস্ক নিউজ / ৩৮ পঠিত
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রেক্ষাগৃহে রেকর্ড গড়া সাফল্যের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে মালয়ালম সুপারস্টার মোহনলালের বহুল প্রতীক্ষিত ক্রাইম-থ্রিলার ‘দৃশ্যম ৩’। আগামী ১৮ জুন থেকে আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হবে সিনেমাটির। মুক্তির এক মাসেরও কম সময়ের মধ্যে ওটিটিতে আসায় ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়েছে।

গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তি পায় ‘দৃশ্যম ৩’। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসতে থাকে সিনেমাটি। বক্স অফিসেও ছিল দুর্দান্ত দাপট। ইতোমধ্যে বিশ্বজুড়ে ২৩৭ কোটির বেশি রুপি আয় করে এটি বছরের অন্যতম সফল মালয়ালম চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে।

আমাজন প্রাইম জানিয়েছে, মালয়ালমের পাশাপাশি তামিল, তেলুগু ও কন্নড় ভাষার ডাব সংস্করণেও ২০০টির বেশি দেশে একযোগে দেখা যাবে সিনেমাটি।

ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির মতো এবারও পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন জিতু জোসেফ। আশীর্বাদ সিনেমাসের ব্যানারে প্রযোজনা করেছেন অ্যান্টনি পেরুম্বাভুর। জর্জকুট্টি চরিত্রে আবারও পর্দায় ফিরেছেন মোহনলাল। তাঁর সঙ্গে রয়েছেন মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিক। অনিল জনসনের আবহসংগীত সিনেমার রহস্য ও উত্তেজনাকে আরও তীব্র করেছে।

পরিচালক জিতু জোসেফের ভাষ্য, ‘দৃশ্যম ৩’ শুধু একটি থ্রিলার নয়, বরং দীর্ঘদিন ধরে অপরাধের বোঝা বয়ে চলা এক মানুষের মানসিক লড়াইয়ের গল্পও। পরিবারকে রক্ষা করতে গিয়ে জর্জকুট্টি যে ভয়, অনিশ্চয়তা ও মানসিক চাপে দিন কাটিয়েছে, তার গভীরতর দিকগুলো এবার তুলে ধরা হয়েছে।

গল্পে দেখা যায়, অতীতের সেই বহুল আলোচিত ঘটনার ছায়া আবারও নেমে আসে জর্জকুট্টির পরিবারের ওপর। পরিস্থিতি সামাল দিতে এবং আইনের চোখকে ফাঁকি দিতে শেষবারের মতো মরিয়া হয়ে ওঠে সে। সেই টানটান উত্তেজনার মধ্য দিয়েই এগিয়েছে ‘দৃশ্যম ৩’-এর কাহিনি।

এদিকে, অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’-এর হিন্দি রিমেকও মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হিন্দি সংস্করণটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category