• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

শিল্পকলা একাডেমি থেকে আইফোন চুরি, জিডি করলেন অভিনেত্রী-উপস্থাপিকা নীল হুরেজাহান

ডেস্ক নিউজ / ৩০ পঠিত
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে আইফোন হারানোর অভিযোগ করেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেজাহান। শনিবার (১৩ জুন) একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এ ঘটনার শিকার হন তিনি। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন নীল।

ফেসবুকে কয়েকটি ছবি ও সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তিনি দাবি করেন, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি তার iPhone 17 Pro Max (Orange) নিয়ে পালিয়ে গেছেন। পোস্টে তিনি লেখেন, আজ দুপুরে ছবিতে থাকা এই লোকটি শিল্পকলা একাডেমি থেকে আমার ফোনটি নিয়ে পালিয়েছে। সর্বশেষ লোকেশন দেখিয়েছে ডেমরার কোনাপাড়া এলাকায়। কেউ তাকে দেখে থাকলে বা কোনো তথ্য জানলে যোগাযোগ করার অনুরোধ রইল।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে নীল জানান, শিল্পকলার একটি অনুষ্ঠানে ওই ব্যক্তি নিজেকে ক্রু সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন টিমের সঙ্গে ঘোরাফেরা করছিলেন। কখনো ক্যামেরা টিমের সঙ্গে, কখনো আবার আয়োজকদের সহায়তা করছিলেন। ফলে সবাই তাকে অনুষ্ঠানের দায়িত্বশীল সদস্য বলেই মনে করেছিলেন।

নীলের ভাষ্য, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লোকটি আমার ফোন দিয়ে ছবি তুলছিল। আমি ভেবেছিলাম সে ভিডিওগ্রাফারের সহকারী। অন্যদিকে ভিডিওগ্রাফারও ভেবেছিলেন সে আমার টিমের কেউ। একপর্যায়ে আমি অন্যদিকে তাকিয়ে আবার ফিরে দেখি লোকটি নেই। এর মধ্যেই ফোনটি নিয়ে চলে যায়।

ফোনটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পেশাগত তথ্য ছিল বলে জানিয়েছেন নীল। এ ঘটনায় তিনি রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, শোবিজ অঙ্গনে অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোন চুরির ঘটনা নতুন নয়। এর আগে এফডিসি থেকে অভিনেত্রী তাসনিয়া ফারিণের আইফোন চুরির ঘটনাও আলোচনায় এসেছিল। সে সময় প্রোডাকশন বয়ের ছদ্মবেশে এক ব্যক্তি তার ফোন নিয়ে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category