• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

অপ্রকাশিত সত্যের মুখোমুখি জয়া, ১০ জুলাই মুক্তি ‘আজও অর্ধাঙ্গিনী’

ডেস্ক নিউজ / ৩৬ পঠিত
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

দুই বছর আগে দর্শকদের আবেগে নাড়া দিয়েছিল জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’। সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে এর সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। তবে এবার শুধু পুরোনো সম্পর্কের টানাপোড়েন নয়, গল্পে যুক্ত হয়েছে নতুন সংকট, অজানা সত্য এবং কিছু অপ্রকাশিত অধ্যায়।

কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় নির্মিত ছবিটিতে আগের পর্বের মতোই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে।

নির্মাতা কৌশিক গাঙ্গুলীর ভাষ্য, প্রথম ছবির ঘটনার প্রায় দুই বছর পর একটি বিয়েকে ঘিরে আবারও মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা। সেই পুনর্মিলনের মধ্য দিয়েই উন্মোচিত হতে থাকে তাদের জীবনের বহু না বলা গল্প।

ছবির গুরুত্বপূর্ণ একটি অংশজুড়ে রয়েছে মেঘনার মেয়ে টিকলি। সময়ের সঙ্গে সে কিছুটা বড় হলেও এখনও জানে না, সুমন তার জৈবিক বাবা নন। এই গোপন সত্যকে কেন্দ্র করেই তৈরি হয় নতুন দ্বন্দ্ব ও আবেগঘন পরিস্থিতি। শেষ পর্যন্ত সেই সংকটই আবার এক সুতোয় বেঁধে ফেলে দুই ‘অর্ধাঙ্গিনী’র জীবনকে।

সিক্যুয়েলে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসানও। তার ভাষায়, অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও অনুভূতিনির্ভর একটি গল্প। ছবিটি দর্শকদের ভালোবাসা পেয়েছিল। তাই সিক্যুয়েল নিয়ে প্রত্যাশাও অনেক বেশি। সেই প্রত্যাশাকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

সম্পর্ক, দায়িত্ব, মাতৃত্ব এবং অপ্রকাশিত সত্যের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’ দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন এক আবেগঘন যাত্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category