• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

মাংস খাওয়া নিয়ে জয়ার মন্তব্যে বিতর্ক, প্রতিক্রিয়ায় ইলোরা গহর

ডেস্ক নিউজ / ৩৬ পঠিত
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মাছ-মাংস খাওয়া নিয়ে অভিনেত্রী জয়া আহসানের মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখ খুলেছেন অভিনেত্রী ইলোরা গহর। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত খাদ্যাভ্যাস নিয়ে সবার নিজস্ব পছন্দ থাকতে পারে, তবে সেটিকে এমনভাবে উপস্থাপন করা উচিত নয় যাতে অন্যদের জীবনযাপন বা সংস্কৃতি প্রশ্নবিদ্ধ হয়।

গত এপ্রিল মাসে এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেছিলেন, মাছ-মাংস খেতে তার ভালো লাগে না। এসব খাবার খেতে গেলে তার মনে হয় যেন কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে। জয়ার এই মন্তব্য নিয়েই আপত্তি তুলেছেন ইলোরা গহর।

তিনি বলেন, জয়া আহসান দীর্ঘদিন ধরে দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনে সফলতার সঙ্গে কাজ করছেন এবং অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার ক্যারিয়ার অত্যন্ত সফল। তবে প্রাণী হত্যা প্রসঙ্গে দেওয়া মন্তব্যটি তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

ইলোরা বলেন, “মাংস খাওয়া আমাদের খাদ্যসংস্কৃতির অংশ। আমি নিজেও মাংস খেতে পছন্দ করি। কেউ যদি স্বাস্থ্যগত বা ব্যক্তিগত কারণে মাংস না খেতে চান, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু মাছ-মাংস খাওয়াকে ‘প্রাণী হত্যা’ হিসেবে উপস্থাপন করা ঠিক নয়।

মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকার বস্তি ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ তার হয়েছে। সেখানে এখনও অসংখ্য মানুষ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। তার মতে, পশুপ্রেমের পাশাপাশি মানুষের প্রতিও সমানভাবে দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

ইলোরা গহরের ভাষ্য, জয়া হয়তো নীরবে অনেক সামাজিক কাজ করেন, যা আমরা জানি না। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে বিষয়টি তুলে ধরা হয়েছে, তা অনেকের কাছে ভিন্ন বার্তা পৌঁছে দিতে পারে।

কুরবানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক বাস্তবতায় পশু জবাইকে কেবল ‘হত্যা’ হিসেবে দেখার সুযোগ নেই। এ ধরনের মন্তব্য করার আগে বিষয়টির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনা করা উচিত বলেও মনে করেন তিনি।

সবশেষে জয়ার প্রতি ভালোবাসা প্রকাশ করে ইলোরা বলেন, তুমি মাংস না খেলে কোনো সমস্যা নেই। ফুল ভালোবাসো, গাছ লাগাও, পরিবেশের জন্য কাজ করো, সেটাও খুব ভালো। কিন্তু পশুপ্রেম দেখাতে গিয়ে এমন শব্দ ব্যবহার করা উচিত নয়, যা অন্যদের বিশ্বাস ও জীবনযাপনকে আঘাত করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category