• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

গুঞ্জনের অবসান, রাজ্যসভার পদ ছাড়লেন কোয়েল মল্লিক

ডেস্ক নিউজ / ৪৪ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কয়েক দিন ধরেই টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছিল। অবশেষে সেই জল্পনারই যেন সত্যতা মিলল। রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তিন দিন আগে ই-মেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠান কোয়েল। তবে উপরাষ্ট্রপতি ভবন থেকে তাকে জানানো হয়, নিয়ম অনুযায়ী সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। যদিও এ বিষয়ে সাক্ষাতের জন্য এখন পর্যন্ত কোনো সময় চাননি অভিনেত্রী।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় পুলিশের সাবেক ডিজি রাজীব কুমার, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর পাশাপাশি স্থান পান কোয়েল মল্লিকও।
এরপর এপ্রিলে দিল্লিতে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত নিয়ে সে সময় কোয়েল বলেছিলেন, দেশের ও মানুষের সেবার সুযোগ পাওয়াকে তিনি সৌভাগ্যের বিষয় হিসেবে দেখছেন। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।
মেয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে সে সময় প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। তিনি বলেছিলেন, কোয়েল যথেষ্ট পরিণত ও বিচক্ষণ। যে কোনো সিদ্ধান্তই সে ভেবেচিন্তে নেয়। একজন বাবা হিসেবে তার প্রত্যাশা, কোয়েল সৎ পথে থেকে মানুষের জন্য ভালো কাজ করবে।
তবে রাজনীতিতে কোয়েলের প্রবেশের পর থেকেই নানা মহলে আলোচনা-সমালোচনা চলছিল। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ছিল ভিন্ন ভিন্ন মত। কেউ মনে করেছিলেন, বিশেষ একটি ভোটব্যাংকের কাছে পৌঁছানোর কৌশলের অংশ হিসেবে তাকে রাজ্যসভায় আনা হয়েছে। আবার কেউ কেউ এর পেছনে অন্য কারণও খুঁজেছেন।
এসব জল্পনা-কল্পনার মধ্যেই সংসদ সদস্য হওয়ার মাত্র দুই মাসের মাথায় পদত্যাগের খবর সামনে আসায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে পদত্যাগের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category