• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন চৌধুরী

ডেস্ক নিউজ / ৩৫ পঠিত
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

ছোট পর্দায় দর্শকের হৃদয় জয় করার পর এবার বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্ব, স্টাইল আর আত্মবিশ্বাস বরাবরই মুগ্ধ করে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিটি উপস্থিতিই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। গ্ল্যামার, ফ্যাশন ও অভিনয়ের অনন্য সমন্বয়ে তিনি এখন সময়ের অন্যতম জনপ্রিয় তারকা।

সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে অবকাশ যাপনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন মেহজাবীন। ছবিগুলোতে দেখা গেছে তার দারুণ ফ্যাশনেবল উপস্থিতি আর মনোমুগ্ধকর লোকেশন। প্রকাশের পরপরই ছবিগুলো নেটিজেনদের নজর কাড়ে। একটি ছবিতে তার স্বামী আদনান আল রাজিব-কেও দেখা যায়।

ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত। অভিনেত্রীর এই মিষ্টি আবদার আর ভিন্নধর্মী ক্যাপশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ভক্তরা যেমন তার সৌন্দর্যের প্রশংসা করছেন, তেমনি অনেকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যের ঘর।

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম নাটক ছিল নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category