• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

কোরবানির ঈদে নতুন চমক নিয়ে আসছেন কনা ও সৈয়দ অমি

ডেস্ক নিউজ / ২৮ পঠিত
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

কোরবানির ঈদকে সামনে রেখে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘আমপাতা জোড়া জোড়া’। ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’—এমন মজার ও প্রাণবন্ত কথায় গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও সৈয়দ অমি। আগামী ১৪ মে সন্ধ্যায় সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

গানটির সুর করেছেন সৈয়দ অমি নিজেই। সংগীত আয়োজন করেছেন কলকাতার মিউজিক কম্পোজার কেডি। আর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে লন্ডনের বিভিন্ন দর্শনীয় লোকেশনে। ক্যামেরায় ছিলেন আশিক মাহমুদ। মেকআপ করেছেন আঁচল আঁখি এবং কোরিওগ্রাফিতে ছিলেন মো. মঞ্জুর আহমেদ। ভিডিওতে মডেল হিসেবেও দেখা যাবে সৈয়দ অমি ও আঁচল আঁখিকে। প্রযোজনার পাশাপাশি ভিডিওটির নির্দেশনাও দিয়েছেন সৈয়দ অমি।

গানটি নিয়ে গীতিকার স্নেহাশীষ ঘোষ জানান, শুরু থেকেই একটি জমজমাট ড্যান্স বিটের গান করার পরিকল্পনা ছিল। সেই ভাবনা থেকেই লেখা হয়েছে ‘আমপাতা জোড়া জোড়া’। গানটির রেকর্ডিং, মিক্স-মাস্টারিং থেকে শুরু করে ভিডিও নির্মাণ—সবকিছুতেই নেওয়া হয়েছে দীর্ঘ প্রস্তুতি। তার আশা, ঈদে দর্শক-শ্রোতাদের জন্য এটি হবে একটি ভিন্নধর্মী চমক।

এদিকে সৈয়দ অমি বলেন, তার আগের গানগুলোর মতো এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করেন তিনি। ঈদের উৎসবের আমেজকে আরও রঙিন করে তুলতেই ড্যান্স বিটে তৈরি করা হয়েছে গানটি। প্রায় তিন মাস আগে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। পরে লন্ডনের বিভিন্ন পরিচিত লোকেশনে ভিডিও ধারণ করা হয়েছে। অমির ভাষ্য, গানটি আমার নিজেরও খুব পছন্দের। দর্শক-শ্রোতারা ভালোবাসলেই আমাদের পুরো আয়োজন সার্থক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category