• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

পেজ ফেরত পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন কুদ্দুস বয়াতি

ডেস্ক নিউজ / ১৮ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি তার সহজ-সরল কথা আর রসিকতার জন্য দীর্ঘদিন ধরেই ভক্তদের কাছে পরিচিত মুখ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ছিলেন বেশ সক্রিয়; নিয়মিত ভিডিও প্রকাশ করে লাখো অনুসারীর ভালোবাসা পেয়েছেন।

তবে এবার ব্যক্তিগত এক জটিলতায় পড়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এই শিল্পী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান, তার ২৮ লাখ ফলোয়ারসমৃদ্ধ ফেসবুক পেজ মাত্র পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিতে হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কুদ্দুস বয়াতি জানান, পেজটি নিয়ে নানা সমস্যার কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

তার অভিযোগ, লেখাপড়া না জানার সুযোগ নিয়ে পেজের ক্রেতা কাগজপত্র নিজের নামে করে নেন এবং পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেলেন। ফলে পেজ থেকে আয় হলেও সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এতে করে নিজের নামে থাকা পেজ থাকা সত্ত্বেও তিনি ভক্তদের কাছে নতুন গান পৌঁছে দিতে পারছেন না—যা তাকে কষ্ট দিচ্ছে।

কুদ্দুস বয়াতি বলেন, “আমার নামে পেজে ২৮ লাখ মানুষ আছে, কিন্তু তারা আমার নতুন গান শুনতে পারছে না। যদি কেউ আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে সাহায্য করে, তাহলে আমি আবার পেজটি ফিরে পেতে পারি।”

এ পরিস্থিতিতে তিনি সহায়তার আবেদনও জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ করেন, পেজ ফেরত চাইলে বর্তমান মালিকের পক্ষ থেকে তাকে হুমকিও দেওয়া হচ্ছে। ফলে বিষয়টি নিয়ে তিনি এখন হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

শৈশব থেকেই গানবাজনার সঙ্গে যুক্ত কুদ্দুস বয়াতি দেশের বিভিন্ন অঞ্চলে পালাগানের মাধ্যমে সুনাম অর্জন করেন। ১৯৯২ সালে হুমায়ূন আহমেদ রচিত ‘এই দিন দিন না, আরও দিন আছে’ গানের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এরপর ধারাবাহিকভাবে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

করোনাকালেও সচেতনতামূলক গান ‘জাইনা চলেন, মাইনা চলেন’ প্রকাশ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন এই শিল্পী। দেশ-বিদেশে বাংলা গানের শ্রোতাদের কাছে এখনও সমান জনপ্রিয় তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category