• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সংগীত পরিচালক রোহান রাজের গাড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

ডেস্ক নিউজ / ১৪ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

সংগীত পরিচালক রোহান রাজকে ঘিরে এবার চাঞ্চল্যকর এক ঘটনার খবর সামনে এসেছে। তার অভিযোগ, প্রতারণার শিকার হয়ে নিজের কেনা গাড়ি হারাতে বসেছিলেন তিনি। পরে পুলিশ সেটি উদ্ধার করলেও পুরো ঘটনাটি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন এই সুরকার।

রোহান রাজ জানান, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর উত্তরা এলাকার একটি কার সেন্টার থেকে নগদ অর্থে একটি Toyota Corolla-X গাড়ি কিনেছিলেন তিনি, যার নম্বর ছিলো DM-GA-25-6775। তবে টাকা পরিশোধের পরও গাড়ির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় নেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। একপর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায়।

এরই মধ্যে গত ২৬ এপ্রিল মিরপুর বিআরটি এলাকার সামনে ঘটে আরও ভয়াবহ ঘটনা। রোহানের দাবি, ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল তার গাড়িটি জোর করে নিয়ে যায়। শুধু তাই নয়, তাকেও কিছু সময়ের জন্য আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

পরে পল্লবী থানার সহায়তায় তিনি উদ্ধার হন এবং তার গাড়িটি উদ্ধার করে থানায় জব্দ রাখা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করেছেন, যার নম্বর সিআর-৪২৭/২৬।

রোহান রাজ আশা করছেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন এবং পুরো ঘটনার সঠিক তদন্ত হবে।

উল্লেখ্য, রোহান রাজ জনপ্রিয় বেশ কিছু গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। তার কাজের মধ্যে ‘মানুষ বড় স্বার্থপর’, ‘আমার মায়ায় পইড়া যাবা’ এবং ‘মন যদি দুইটা হতো’—এর মতো শ্রোতাপ্রিয় গান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category