• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শুভেচ্ছা আর চমকে জন্মদিন রাঙাচ্ছেন নাজমী জান্নাত

হৃদয় খান / ২৮ পঠিত
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সমুদ্রের ঢেউ আর প্রিয়জনদের সান্নিধ্যে এবারের জন্মদিন কাটাচ্ছেন মডেল, ইনফ্লুয়েন্সার ও উপস্থাপক নাজমী জান্নাত। আজ ১২ অক্টোবর তাঁর জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে পরিবারের সদস্যদের সঙ্গে এখন কক্সবাজারে অবস্থান করছেন তিনি। জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই তরুণী।

জন্মদিনের অনুভূতি জানিয়ে নাজমী বলেন, প্রচুর শুভেচ্ছাবার্তা পাচ্ছি। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছি। সবার ভালোবাসা ও শুভকামনা পেয়ে সত্যিই ভালো লাগছে।

গত বছর ঢাকায় জন্মদিন উদযাপন করলেও এবার প্রিয়জনদের নিয়ে সমুদ্রের শহরে সময় কাটাচ্ছেন নাজমী। পরিবারের সঙ্গে ঘুরে বেড়ানো, বন্ধুদের সান্নিধ্য আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা—সব মিলিয়ে এবারের জন্মদিন তাঁর কাছে হয়ে উঠেছে অন্য রকম।

জন্মদিন উপলক্ষে নাজমীর ভক্তদের পক্ষ থেকেও রয়েছে বিশেষ আয়োজন। কক্সবাজারে তাঁর ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে জন্মদিনের অনুষ্ঠান। পাশাপাশি তিনি যে হোটেলে অবস্থান করছেন, সেখানকার কর্তৃপক্ষও তাঁকে দিয়েছে সারপ্রাইজ পার্টি। হঠাৎ এমন আয়োজনে জন্মদিনের আনন্দে যোগ হয়েছে বাড়তি মাত্রা।

মডেলিংয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সার ও উপস্থাপক হিসেবেও কাজ করছেন নাজমী জান্নাত। নিজের কাজের মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি তৈরি করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর রয়েছে সক্রিয় উপস্থিতি। কাজের ব্যস্ততার বাইরে পরিবারের সঙ্গে কাটানো সময়, প্রিয়জনদের শুভেচ্ছা আর ভক্তদের ভালোবাসায় এবারের জন্মদিনটি তাঁর জন্য হয়ে উঠেছে আনন্দময় ও স্মরণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ