• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রী সঞ্চিতা উগালের রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ / ৩৪ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবন থেকে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‘কুমকুম ভাগ্য’খ্যাত এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত ১৪ জুন নিজ বাসায় সঞ্চিতাকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ইনকোয়েস্ট রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের অভিযোগের ভিত্তিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান সঞ্চিতা উগালে। এছাড়া ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’সহ একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন সঞ্চিতা। তাকে দেখা গেছে মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’ এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category