ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তার স্ট্যাটাসের ভাষা ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
মঙ্গলবার (১২ মে) নিজের ফেসবুকে মিম লেখেন, “ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে। সংক্ষিপ্ত এই স্ট্যাটাস প্রকাশের পর থেকেই কমেন্টে শুরু হয় নানা আলোচনা ও অনুমান।
অনেকের ধারণা, ইঙ্গিতটি হয়তো তার সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানকে উদ্দেশ্য করেই করা। যদিও মিম এ বিষয়ে স্পষ্ট করে কোনো নাম উল্লেখ করেননি। তবে সম্প্রতি সিদ্দিকুর রহমানের জীবনযাপনে আসা পরিবর্তনের প্রসঙ্গ টেনে অনেকেই বিষয়টি মিলিয়ে দেখছেন।
গত বছর কারাগারে যাওয়ার পর ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন সিদ্দিক। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজের জীবন বদলে যাওয়ার কথাও বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করতে দেখা যায় তাকে।
এর আগে সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মারিয়া মিম। সেখানে সাংবাদিকরা সিদ্দিকুর রহমানকে নিয়ে প্রশ্ন করলে বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির আরশ হোসেন আলিফ নামে একটি ছেলে সন্তান রয়েছে।