• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

মা হতে চলেছেন টিকটকার অনামিকা ঐশী

ডেস্ক নিউজ / ২২ পঠিত
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

ব্যক্তিগত জীবন ও নানা বিতর্ক ঘিরে প্রায়ই আলোচনায় থাকেন টিকটকার অনামিকা ঐশী। এবার নতুন এক সুখবর দিয়ে আবারও শিরোনামে এলেন তিনি। মা হতে চলেছেন এই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই জানিয়েছেন জীবনের নতুন অধ্যায়ের খবর।

মাত্র ছয় মাস আগে মডেল ও অভিনেতা রাসেল খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশী। বিয়ের কিছুদিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে অনাগত সন্তানের আগমনের ইঙ্গিত দেন তিনি।

ছবিতে স্পষ্ট দেখা যায় মাতৃত্বের আভা। ক্যাপশনে অনামিকা লেখেন, আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বুঝাতে পারবো না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই ইচ্ছা।

জানা গেছে, সাত মাসের প্রেমের পর গত বছরের অক্টোবরে বিয়ে করেন অনামিকা ঐশী ও রাসেল খান। যদিও তাদের পরিচয় ২০২১ সালে। এরপর কয়েক বছর যোগাযোগ না থাকলেও গত বছর আবারও কাছাকাছি আসেন তারা। সেখান থেকেই নতুন করে শুরু হয় প্রেম, যা শেষ পর্যন্ত গড়ায় বিয়েতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category