• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ট্রাব অ্যাওয়ার্ডে সেরা সংগঠক হিসেবে সম্মানিত ফারুক হোসেন মজুমদার

হৃদয় খান / ৩০ পঠিত
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

ঢাকায় অনুষ্ঠিত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর ট্রাব অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে সেরা সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)-এর সভাপতি ফারুক হোসেন মজুমদার।
গতকাল মঙ্গলবার (৫ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। তাদের হাত থেকে সেরা সংগঠকের পুরস্কার গ্রহণ করেন ফারুক হোসেন মজুমদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি, বাবিসাস সভাপতি ও প্রযোজক-পরিচালক আবুল হোসেন মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
পুরস্কার প্রদান শেষে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ফারুক হোসেন মজুমদারকে সম্মাননা প্রদানের জন্য ধন্যবাদ জানান। তারা বলেন, তার সাংগঠনিক ভূমিকা ও অবদানকে স্বীকৃতি দিতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।
ট্রাবের সভাপতি সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক এস এম নাসির, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান এবং প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি রেদোয়ান খন্দকার পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category