• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ভেনিসে চলচ্চিত্র উৎসবে হেনস্তার শিকার বাঁধন

ডেস্ক নিউজ / ২২ পঠিত
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে হেনস্থার শিকার হয়েছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে একদল ব্যক্তি তাকে ঘিরে অপমানজনক স্লোগান দেয় এবং হামলার চেষ্টা করে। এমনকি তার সঙ্গে থাকা শিশুর কথা বলে অনুরোধ জানানো হলেও আক্রমণকারীদের একজনকে বলতে শোনা যায়, কীসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে বাঁধন নিজের ফেসবুক পেজে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাওলাদার মনিরুলের একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে দেশদ্রোহী ও জঙ্গি বলে আখ্যা দিয়ে ডিম নিক্ষেপের উসকানি দিচ্ছে।

আরও দেখা যায়, হামলাকারীরা বাঁধনের গায়ে হাত তোলার চেষ্টা করে এবং বলতে থাকে, এরা জুলাই জঙ্গি। এরাই দেশটাকে ধ্বংস করেছে। এরা যেখানেই থাকুক, তাদের উচিত শিক্ষা দেওয়া হবে।

জানা গেছে, পরিচালক রুবাইয়াত হোসেন নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে ভাই ও তার পরিবারের সঙ্গে ভেনিসে গিয়েছিলেন বাঁধন।

উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা করে ইতিহাস গড়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড। স্থানীয় সময় ৬ সেপ্টেম্বর দুপুর সোয়া ২টায় সালা দারসেনা থিয়েটারে ছবিটির বিশ্বপ্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

সিনেমাটির চার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল এবং আজমেরী হক বাঁধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ