• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ডিটেকটিভ ‘নীহারিকা সেন’ হয়ে আলোচনায় সিফাত নুসরাত

এম.আর.জে শান্ত / ৩৩ পঠিত
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

দেশীয় শোবিজে নারী গোয়েন্দাকে কেন্দ্র করে বড় পরিসরের কাজ খুব একটা দেখা যায় না। নাটক কিংবা সিনেমায়ও সাম্প্রতিক সময়ে এমন চরিত্র প্রায় অনুপস্থিত। সেই শূন্যতা পূরণের লক্ষ্য নিয়েই নির্মিত হচ্ছে নতুন ডিটেকটিভ ধারাবাহিক ‘নীহারিকা সেন’। তীর প্রডাকশন হাউসের ব্যানারে নির্মিত এই সিরিজের নাম ভূমিকায় অভিনয় করছেন গ্ল্যামারাস মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাত।

জানা গেছে, রহস্যভিত্তিক এই ধারাবাহিকে আরও অনেক গুণী শিল্পী অভিনয় করছেন। তবে তাদের পরিচয় ও লুক ধাপে ধাপে প্রকাশ করা হবে। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে ‘নীহারিকা সেন’ চরিত্রের ফার্স্ট লুক, যা প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে এসেছেন সিফাত নুসরাত।

অভিনেত্রী জানান, ধারাবাহিকটির প্রথম পর্বের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আরও কয়েকটি পর্ব নির্মাণের পর এটি তীর প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে।

নিজের চরিত্র প্রসঙ্গে সিফাত নুসরাত বলেন, ডিটেকটিভ নীহারিকা সেন আমার জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্রের মাধ্যমে অনেক দূর যেতে চাই। ধারাবাহিকটির প্রতিটি পর্বে নীহারিকা সেনকে ঘিরে নতুন নতুন রহস্যের বিস্তার ঘটবে।

তিনি আরও জানান, সিরিজের অন্যান্য অভিনয়শিল্পীদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। প্রথম পর্ব পরিচালনা করেছেন নাজিরী সাগর। বিশেষ বিষয় হলো, নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নীহারিকা সেন’ চরিত্রটির স্রষ্টাও সিফাত নুসরাত। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ।

পরিচালক নাজিরী সাগর বলেন, বাংলাদেশে নারী গোয়েন্দাকে কেন্দ্র করে কাজ খুব কম হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ‘নীহারিকা সেন’ চরিত্রটি নতুনত্ব নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। সিফাত নুসরাত শুধু তার সৌন্দর্য নয়, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা এবং অভিনয় দক্ষতার মাধ্যমে চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলতে সক্ষম হবেন। তিনি এমন একজন শিল্পী, যিনি মেধা ও পর্দা উপস্থিতি দুটোকেই সমান দক্ষতায় উপস্থাপন করতে পারেন।

সব মিলিয়ে রহস্য, রোমাঞ্চ এবং নারী গোয়েন্দার ব্যতিক্রমী উপস্থাপনা নিয়ে দর্শকদের সামনে আসছে ‘নীহারিকা সেন’, যেখানে নতুন এক রূপে দেখা যাবে অভিনেত্রী সিফাত নুসরাতকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category