• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

সীমান্তের দুই প্রান্তের প্রেম নিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘তাজমহল

ডেস্ক নিউজ / ৩৫ পঠিত
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহায় দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে মুক্তি পাচ্ছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’। সীমান্তের দুই প্রান্তের দুই মানুষের আবেগ, ভালোবাসা আর বিচ্ছেদের গল্প ঘিরে নির্মিত এই ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ফাইজুল ইয়ামিন এবং সৃজা দত্ত।

‘তাজমহল’-এর মাধ্যমে বাংলাদেশের ওটিটি দুনিয়ায় অভিষেক হচ্ছে সৃজা দত্তের। টলিউড সুপারস্টার দেব–এর বিপরীতে ‘বাঘা যতীন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আলোচনায় আসেন তিনি। পরে সৃজিত মুখার্জি পরিচালিত ‘টেক্কা’ এবং হইচইয়ের ‘নিশির ডাক’-এ অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান। এবার ‘তাজমহল’-এ এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাকে।

অন্যদিকে বাংলাদেশের তরুণ অভিনেতা ফাইজুল ইয়ামিন ইতোমধ্যেই ওটিটি ও নাট্যাঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। রায়হান রাফী পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘প্রেশার কুকার’-এ ‘শাকিল’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। এছাড়া ‘পেজ টার্নার’ ও ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’-এর মতো নাটকে অভিনয় করেও পেয়েছেন জনপ্রিয়তা।

এই ওয়েব ফিল্মের আরেকটি বড় চমক নির্মাতা ওয়াহিদ আনাম। দীর্ঘ ১১ বছর পর আবারও পরিচালনায় ফিরছেন তিনি। বাস্তবধর্মী গল্প ও সাধারণ মানুষের জীবনসংগ্রামকে পর্দায় তুলে ধরার জন্য বরাবরই প্রশংসিত এই নির্মাতার ‘পাড়ি’, ‘ছিন্ন’ এবং টেলিফিল্ম ‘চক্র’ এখনও দর্শকের মনে বিশেষ জায়গা দখল করে আছে। তবে এবার তিনি হাজির হচ্ছেন এক আবেগঘন রোমান্টিক গল্প নিয়ে।

নতুন এই জুটির রসায়ন, সীমান্ত পেরোনো প্রেমের গল্প এবং ওয়াহিদ আনামের নির্মাণশৈলীর সমন্বয়ে ‘তাজমহল’ হতে যাচ্ছে ঈদের অন্যতম আকর্ষণ। ওয়েব ফিল্মটির সার্বিক সহযোগিতায় রয়েছে পোলার আইস্ক্রিম। ঈদুল আজহার দিনই দর্শকদের জন্য উন্মুক্ত হবে ‘তাজমহল’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category