• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

সভাপতি পদ নিয়ে আলোচনায় বাপ্পারাজ

ডেস্ক নিউজ / ৪০ পঠিত
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে ইতিমধ্যেই জমে উঠেছে আলোচনা। সভাপতি পদে প্রার্থী হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়বেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বাপ্পারাজ, তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, রুমানা ইসলাম মুক্তি এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার ইচ্ছার কথা জানিয়েছেন।
বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। তাদের নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষের তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সে হিসেবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, বাপ্পারাজ ও মুক্তির প্যানেলের বিপরীতে আরেকটি প্যানেল থেকেও প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। সেখানে সভাপতি পদে লড়বেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন জয় চৌধুরী।
সব মিলিয়ে, চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে এখন থেকেই প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category