• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

নেপাল থেকে ঢাকায়, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ রাজশ্রীর আগমন

ডেস্ক নিউজ / ১৯ পঠিত
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর পঞ্চম সিজনে যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজশ্রী থাপা। নতুন এই সংযোজন ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল।

কিছুদিন আগে নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক মাধ্যমে এক নতুন মুখের ছবি প্রকাশ করে আলোচনার জন্ম দেন। পরে তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ১২-তে বিশেষ চমক হিসেবে হাজির হবেন এই অভিনেত্রী।

বর্তমানে সিরিজটির শুটিং চলছে নেপালে। সেখানে জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে কাজ করছেন রাজশ্রী। নেহাল চরিত্রে তৌসিফ মাহবুব, হাবু চরিত্রে চাষী আলম, পাশা চরিত্রে মারজুক রাসেল, কাবিলা চরিত্রে জিয়াউল হক পলাশ এবং আরেফিন চরিত্রে শামীম হাসান সরকার—সবার সঙ্গেই তাকে দেখা যাচ্ছে।

এরই মধ্যে সহ-অভিনেতাদের নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন রাজশ্রী থাপা। সামাজিক মাধ্যমে মারজুক রাসেল, চাষী আলম ও শামীম হাসান সরকারের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করে তিনি তাদের ‘খুব ভালো মনের মানুষ’ বলে উল্লেখ করেন। এই মন্তব্য ঘিরেও ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

২০১৮ সাল থেকে প্রচারিত হয়ে আসা এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। বর্তমানে চলমান পঞ্চম সিজনে নতুন নতুন চমকের মাধ্যমে দর্শকদের আগ্রহ ধরে রাখার চেষ্টা করছেন নির্মাতা। দীর্ঘ বিরতির পর নেহাল ও আরেফিন চরিত্রে আবারও ফিরেছেন তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার—যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ।

এ ছাড়া সিরিজটিতে আরও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠুসহ অনেকে। ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ প্রচারিত হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category