• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ভোটকেন্দ্রে রাজ চক্রবর্তীকে ঘিরে উত্তেজনা, ‘চোর’ স্লোগান

ডেস্ক নিউজ / ১০ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন ভারতীয় বাংলা সিনেমার পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তী। তবে ভোটকেন্দ্রে পৌঁছাতেই পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ভোট দিতে আসা রাজ চক্রবর্তীকে দেখে উপস্থিত কিছু মানুষ তাকে উদ্দেশ করে ‘চোর’ বলে স্লোগান দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, অভিযোগ অনুযায়ী তার দিকে কাদা ছোড়ার ঘটনাও ঘটে। পরে নিরাপত্তাকর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেন এবং শরীর পরিষ্কার করতে সহায়তা করেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, পুরো পরিস্থিতিতে রাজ চক্রবর্তী নীরব ছিলেন এবং মাথা নিচু করে ভোটকেন্দ্র ত্যাগ করেন। সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে স্থান ত্যাগ করেন। পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে জানা গেছে।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকেই জয়ী হয়েছিলেন রাজ চক্রবর্তী। সে সময় ফল ঘোষণার পর এলাকায় তাকে ঘিরে ছিল উচ্ছ্বাস ও স্বাগত জানানোর পরিবেশ। তবে এবারের নির্বাচনে চিত্র একেবারেই ভিন্ন বলে দাবি করা হচ্ছে।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যারাকপুর আসনে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী পিছিয়ে আছেন এবং এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী।

সব মিলিয়ে এবারের নির্বাচন ঘিরে ব্যারাকপুরে রাজনৈতিক উত্তেজনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই নির্মাতা-রাজনীতিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category