• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

শোক কাটিয়ে নতুন পথে জুবিন গার্গের স্ত্রী গরিমা

ডেস্ক নিউজ / ২১ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

শোকের ছায়া কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন প্রয়াত ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ। এবার তিনি আর আড়ালে নয়, বরং সরাসরি ক্যামেরার সামনে আসছেন বড় পর্দার নায়িকা হিসেবে। দীর্ঘদিন ধরে পোশাক শিল্পী ও প্রযোজক হিসেবে কাজ করলেও এটিই হতে যাচ্ছে তার অভিনয়জগতে প্রথম পদক্ষেপ।

গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় আকস্মিকভাবে মারা যান জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। তার এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো আসামসহ ভক্তরা। ব্যক্তিগতভাবে গভীর সংকটে পড়েন তার স্ত্রী গরিমা গার্গও। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ার কারণে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। জুবিনের মৃত্যুকে তিনি ‘অস্বাভাবিক’ উল্লেখ করে এর বিচার দাবি করেছিলেন।

তবে সময়ের সঙ্গে সেই কঠিন অধ্যায় পেছনে ফেলে নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মানস বড়ুয়া পরিচালিত সিনেমা ‘বারুদ ২’-এর মাধ্যমে গরিমা গার্গ তার চলচ্চিত্র অভিষেক করতে যাচ্ছেন। সিনেমাটিতে তিনি কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন।

পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটির শুটিং লোকেশন নির্ধারণ করা হয়েছে আসামের জোড়হাটে। তবে গরিমার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

অভিনয়ে আসার সিদ্ধান্ত হঠাৎ নয়, বরং দীর্ঘদিনের ভাবনার ফল বলেই জানা গেছে। শুটিং শুরুর আগে তিনি আসামের সোনারপুরে অবস্থিত জুবিন গার্গের সমাধিস্থল ‘জুবিন ক্ষেত্র’-এ যান। সেখানে স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার আশীর্বাদ নিয়েই নতুন যাত্রা শুরু করেন গরিমা।

উল্লেখ্য, জুবিন ও গরিমা ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না। এখন ভক্তদের চোখে গরিমার এই নতুন পথচলাই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category