• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতি শেষে অভিনয়ে ফিরলেন ফজলুর রহমান বাবু

বিনোদন প্রতিবেদক / ৩৫ পঠিত
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ অসুস্থতা আর অস্ত্রোপচারের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেন নতুন করে নিজের চেনা পৃথিবীতেই ফিরে আসার অনুভূতি পেয়েছেন তিনি।

পরিচালক লিটু করিম নির্মিত নাটক লোভী মন-এর শুটিংয়ের মধ্য দিয়েই নিয়মিত কাজের পথে ফিরলেন এই অভিনেতা। নাটকটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রওনক হাসান, ফারজানা ছবিসহ আরও অনেকে।

গত ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর টানা দুই সপ্তাহের বেশি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাবু। পরে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। চিকিৎসককের পরামর্শে দীর্ঘ সময় বিশ্রামে থাকায় অভিনয় থেকেও দূরে থাকতে হয়েছিল তাঁকে। তবে সুস্থতার পথে ধীরে ধীরে ফিরে এসে বিভিন্ন চলচ্চিত্রের প্রচারণায় অংশ নেন। সর্বশেষ গত ১৭ জুলাই মুক্তিপ্রাপ্ত মাস্তুল সিনেমার প্রচারণাতেও তাঁকে দেখা যায়।

অভিনয়ে ফিরে নিজের অনুভূতি জানিয়ে ফজলুর রহমান বাবু বলেন, দীর্ঘ বিরতির পর শুটিংয়ে এসে মনে হয়েছে, যেন নিজের ঘরেই ফিরে এসেছি। সহশিল্পী আর পরিচিত পরিবেশে আবার কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। সবার দোয়া চাই, যেন সুস্থ থেকে আরও ভালো কাজ উপহার দিতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ