• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

অভিনেত্রীর ফ্ল্যাটে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

ডেস্ক নিউজ / ৩২ পঠিত
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাট থেকে বৈশাখ উপাধ্যায় নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২৪ জুন) রাতে বেঙ্গালুরুর রাজারাজেশ্বরীনগর এলাকার ওই ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে পুলিশ জানায়, কাজের সূত্রে কয়েক দিন ধরে বাড়ির বাইরে ছিলেন কৃষি থাপান্ডা। তাঁর অনুমতি নিয়েই গত এক সপ্তাহ ধরে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন বৈশাখ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনেও ছিলেন। স্ত্রীর সঙ্গে বিরোধের কারণে প্রায় এক মাস ধরে আলাদা বসবাস করছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আত্মহত্যার আগে বৈশাখ অভিনেত্রী কৃষির সঙ্গে যোগাযোগ করেন। তিনি একাধিক খুদে বার্তায় নিজের মানসিক যন্ত্রণার কথা জানান এবং জীবন শেষ করে দেওয়ার ইঙ্গিত দেন। বিষয়টি বুঝতে পেরে কৃষি ফোন ও বার্তার মাধ্যমে তাঁকে শান্ত করার চেষ্টা করেন। কথোপকথনের একপর্যায়ে দুজনে একসঙ্গে একটি মন্দিরে যাওয়ার পরিকল্পনাও করেন, যাতে বৈশাখ সম্মতি দিয়েছিলেন।

তবে বুধবার রাতে ফ্ল্যাটে ফিরে কৃষি বৈশাখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ পর্যন্ত বৈশাখের পরিবারের পক্ষ থেকে কোনো হত্যার অভিযোগ করা হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুর এক ব্যবসায়ী ও আইনজীবীর কাছ থেকে ৭ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় বৈশাখ উপাধ্যায়ের নাম উঠে আসে। ওই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হলেও পরে জিজ্ঞাসাবাদ শেষে জামিনে মুক্তি পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category