• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

মামলা করে নির্বাচন বন্ধ করে দাও, হিরো আলমকে অনন্য মামুন

ডেস্ক নিউজ / ৩৯ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও কথোপকথনে নির্বাচন স্থগিত করতে হিরো আলমকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দিতে শোনা গেছে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে।
ফাঁস হওয়া অডিও ক্লিপে অনন্য মামুনকে বলতে শোনা যায়, ভয় পেয়ো না, তুমি বগুড়ার ছেলে। তোমার সদস্যপদ না দিলে মামলা করে নির্বাচন বন্ধ করে দাও। আমি উকিল ঠিক করে দেব।

জবাবে হিরো আলম বলেন, আমি উকিলের সঙ্গে কথা বলব। টাকা জমা দেওয়ার জন্য সবার কাছে গেছি, কিন্তু সবাই শুধু একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠিয়েছে। সমস্যা নেই, আমিও নির্বাচন বন্ধ করার জন্য কোর্টে আপিল করব।

অডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এমন কথোপকথন শিল্পী সমিতির নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে অডিওটির সত্যতা স্বীকার করে হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমি কেন সদস্য হতে পারব না? আমি সাতটি সিনেমায় অভিনয় করেছি। অনেকেই দু-একটি সিনেমা করেই সদস্য হয়েছেন। আমি যদি ন্যায়বিচার না পাই, তাহলে আইনি নোটিশ পাঠাব। অনন্য মামুন আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে অনন্য মামুনও অডিওতে নিজের কণ্ঠ থাকার বিষয়টি স্বীকার করেছেন। গণমাধ্যমে তিনি বলেন, আমাদের একটি গ্রুপ কনভারসেশনে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে অনেকেই কথা বলেছেন। আমিও ওর পাশে থাকার কথা বলেছি। পরে বিষয়টি আমরা নিজেদের মধ্যেই সমাধান করেছি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ না পাওয়ায় সম্প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম। সেই প্রেক্ষিতেই অনন্য মামুনের সঙ্গে তার কথোপকথন হয় বলে জানা গেছে। আর সেই অডিও প্রকাশ্যে আসার পর শিল্পী সমিতির নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category