• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল

ডেস্ক নিউজ / ৪৬ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।

মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিল চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত নতুন এ সিদ্ধান্ত দেন।

এর আগে তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছিলেন একই আদালত। গত ২৪ মে দেওয়া সেই আদেশের বিষয়টি ১০ জুন প্রকাশ্যে আসে।

তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতের কাছে দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান শাহর মরদেহ পুনরায় উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং সংশ্লিষ্ট পোস্টমর্টেম রিপোর্ট পর্যালোচনা করা প্রয়োজন।

তবে সর্বশেষ আদালতের আদেশে সেই দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category