দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন ঢালিউডের পরিচিত মুখ ও চলচ্চিত্রের নৃত্য পরিচালক জাকির। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৬টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নৃত্য পরিচালক জাকিরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাগ্নে মনির।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী পাবনায় তার শ্বশুরবাড়ি এলাকায় দাফন সম্পন্ন করা হবে।
জাকিরের মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিনের সহকর্মী, শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে তার অবদান স্মরণ করে অনেকেই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।