• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

অবশেষে সত্যি হলো গুঞ্জন, তৃতীয় বিয়ে করছেন আমির!

ডেস্ক নিউজ / ৪৪ পঠিত
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

বলিউড সুপারস্টার আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই অভিনেতা। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। তিনি জানান, মুম্বাইয়ে নিজের বাসভবনে একেবারেই ঘরোয়া পরিবেশে আইনি প্রক্রিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আমির খানের ভাষ্য, বিয়ের আয়োজনে কোনো ধরনের জাঁকজমক থাকবে না। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া আর কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। জীবনের নতুন অধ্যায়টিকে সাদামাটাভাবে শুরু করতে চান তারা।

তিনি বলেন, বাড়িতেই রেজিস্ট্রি বিয়ের আয়োজন করা হবে। আমরা দুজনই আড়ম্বর এড়িয়ে চলতে পছন্দ করি। তাই খুব সাধারণভাবেই বিয়েটা করতে চাই।

তবে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।

গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের সম্পর্কের খবর প্রথম আলোচনায় আসে ২০২৪ সালের শেষ দিকে। পরে নিজের ৬০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেতা।

এর আগে ব্যক্তিগত জীবনে দুবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির খান। প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর এবার তৃতীয়বারের মতো সংসার জীবনে পা রাখতে যাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category