• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

বাপ্পারাজকে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দিলেন মুক্তি-আরমান

ডেস্ক নিউজ / ৪৪ পঠিত
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন ঘিরে শুরু থেকেই আলোচনায় ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ। সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি, আর তার প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তবে শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন এই অভিনেতা।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরও সোমবার (২২ জুন) মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে হঠাৎ এফডিসিতে দেখা যায় বাপ্পারাজকে। তাকে দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও কি নির্বাচনী মাঠে ফিরছেন তিনি?

তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সব জল্পনার অবসান ঘটান বাপ্পারাজ। তিনি জানান, প্রার্থী হিসেবে নয়, বরং নিজের গড়া প্যানেলের প্রার্থীদের সমর্থন জানাতেই এফডিসিতে এসেছেন।

বাপ্পারাজ বলেন, আমি প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। মুক্তিকে আগেই বলেছিলাম, আমি সবসময় তোমাদের পাশে আছি। সেই প্রতিশ্রুতি থেকেই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। তাদের জন্য আমার শুভকামনা থাকবে।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাপ্পারাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “শিল্পী সমিতি ২০২৬-২০২৮ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলাম আরমান-মুক্তি প্যানেল। আলহামদুলিল্লাহ। বাপ্পারাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, আজ আমাদের সঙ্গে শিল্পী সমিতিতে এসে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য।”

শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণার পর চলচ্চিত্রাঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল। বিশেষ করে তার ঘনিষ্ঠ সহকর্মী ও সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি ছিলেন বেশ আশাবাদী। নির্বাচনী পরিকল্পনা, বৈঠক এবং বিভিন্ন আয়োজনেও তাদের একসঙ্গে দেখা গেছে। কিন্তু শেষ মুহূর্তে বাপ্পারাজ সরে দাঁড়ানোয় সেই সমীকরণে পরিবর্তন আসে।

এরপর সভাপতি পদে প্রার্থী হিসেবে সামনে আসেন চলচ্চিত্রের সিনিয়র ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান। বাপ্পারাজের জায়গায় তিনি এখন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category