• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

প্রেম থেকে পরিণয়, শিপন-প্রমির বিয়ে নিয়ে শোবিজে জোর গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক / ৭১ পঠিত
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

শোবিজ অঙ্গনে নতুন গুঞ্জন, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর নাকি সংসার পেতেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও কণ্ঠশিল্পী তামান্না প্রমি। চলতি বছর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।

জানা যায়, ২০১৯ সালে পরিচয় হয় শিপন মিত্র ও তামান্না প্রমির। পরিচয়ের পর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করলেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই নীরব ছিলেন তারা।

আফতাবনগরে বসবাসকারী তাদের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন শিপন ও প্রমি। পারিবারিক সম্মতিতেই কয়েক মাস আগে সীমিত পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

যদিও বিয়ের বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে শোবিজ অঙ্গনে তাদের সম্পর্কের খবর অনেকটাই ওপেন সিক্রেট ছিল। গেল ঈদে এক সাক্ষাৎকারে সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে রহস্যময় উত্তর দিয়েছিলেন শিপন মিত্র। তিনি বলেছিলেন, আমরা খুব ভালো বন্ধু। এর চেয়ে বেশি কিছু হলে ভবিষ্যৎই বলে দেবে।

মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন শিপন মিত্র। পরে চলচ্চিত্রে অভিনয়ে নাম লেখান। ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। এরপর একাধিক সিনেমায় কাজ করলেও নায়ক হিসেবে কাঙ্ক্ষিত সাফল্য এখনো ধরা দেয়নি তার হাতে।

অন্যদিকে, ২০০৯ সালে এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’ বিজয়ী হয়ে পরিচিতি পান তামান্না প্রমি। শৈশব থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত তিনি। মাত্র চার বছর বয়সে মায়ের কাছে সংগীতে হাতেখড়ি, আর ছয় বছর বয়স থেকে শুরু করেন শাস্ত্রীয় সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা। সংগীত শিক্ষা নিয়েছেন ছায়ানটেও।

সংগীতা ব্যানারে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রাপ্তি’। গানের পাশাপাশি উপস্থাপক হিসেবেও কাজ করেছেন তিনি। বাংলা টিভির ‘গানে গানে আড্ডা’ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন একসময়। ব্যক্তিগত জীবনে এর আগে গায়ক স্বপ্নীল সজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই সংসার টেকেনি।

এখন দেখার বিষয়, শিপন মিত্র ও তামান্না প্রমি নিজেদের সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে কবে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category